নদীতীরে কাশফুল আর আকাশে সাদা মেঘের
ভেলা,
ছুটে গিয়েছিলাম কাশফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ
করতে শিবপুরের নদীরতীরে।
ছুটে গিয়েছিলাম কাশফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ
করতে শিবপুরের নদীরতীরে।
শরতের প্রধান আকর্ষণ কাশফুল। আর
কাশফুলের অপরূপ সৌন্দর্য পুলকিত করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। শ্বেত শুভ্র কাশফুলের নরম পালকে চড়ে মেঘের
দেশে হারিয়ে যেতে কার না মন চায়? নীল আকাশের নিচে সাদা কাশফুল যখন বাতাসের দোলায় দুলতে থাকে তখন মনটাও যেন আন্দোলিত হয়। মনে হয় শ্বেত বসনা এক
ঝাঁক তরুণী যেন নৃত্য করছে। আজ শরতের কাশফুল
নিয়েই আমাদের ব্লগ পোস্ট। ছবিগুলো আমরা
বরিশাল জেলার উজিরপুর থানার শিবপুর গ্রাম থেকে তুলেছি।




































কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন