আলামদীর বিলের নয়ন জুড়ানো সৌন্দর্যের প্রতীক লাল শাপলা।
ছবিঃ ফার্রিন শাওন
তথ্যঃ তাওহীদুল ইসলাম রুপক
চারিদিকে বিস্তৃত লাল শাপলার সমারোহ আপনাকে অন্যজগতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা আর এই শাপলার এই রঙীন ছবি দেখতে হলে আপনাকে আসতে হবে রুপময় বরিশালে। চারিদিকে সবুজের ক্যানভাসে লাল টুকটুকে সলাজ হাসিতে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রাম আর আগৈলঝাড়া উপজেলা বাগধা গ্রামের সম্মিলনী বিলে শাপলা রানী তার সাম্রাজ্য পেতেছে। বিলে স্থানীয় মানুষরা দেশীয় মাছ ধরে । শাপলা তাদের কাছে এক বাড়তি সমস্যা। কেউ কেউ শাপলা তুলে বাজারে বিক্রি করে বটে- তবে তাদের সংখ্যা নগন্য। স্থানটিতে বরিশাল থেকে ভাড়া বা নিজস্ব গাড়িতে দেড় ঘন্টায় যাওয়া যায়। গুগুল জানিয়েছে বরিশাল থেকে এর দূরত্ব অন্তত ৬১ কিমি। তবে এই স্থানে যে কেউ গেলে পৌছতে হবে ভোড় ৬ টার মধ্যে। সেক্ষেত্রে বরিশাল থেকে গেলে ভোড় ৪ টায় রওনা দিতে হবে। রোদ হলে শাপলা নেতিয়ে পরে। এই এলাকায় স্থানীয় মানুষের নৌকা ব্যাতিত যাওয়ার উপায় নেই সে ক্ষেত্রে আগেই কন্ট্রাক্ট করতে হবে। রুপসী বরিশালের এই দৃশ্যগুলো এই অক্টোবর পর্যন্ত অমলিন থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন