বরিশাল জেলার উজিরপুর থানার পশ্চিম সাতলা, আলামদী ও শীবপুরের খাল-বিল, নদী-নালা সহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শিকার করা হচ্ছে দেশী ও পরিযায়ী পাখি । প্রতিদিন স্থানীয় একতা বাজারে ও মাছের গালায় খুব ভোরে শিকারীরা
পাখিগুলো নিয়ে আসে বিক্রির জন্য। স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীরা মেতে উঠে বিভিন্ন
প্রজাতীর দেশী ও পরিযায়ী পাখি ক্রয়ের প্রতিযোগিতায়। শুধু এলাকার মাঝেই সীমাবদ্ধ নয়
প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মটরসাইকেল যোগে মানুষ আসে এই পাখি ক্রয়ের জন্য। এমনকি
বিভিন্ন সরকারী অসাধু কর্মকর্তাদের বাসায় নিয়মীত পৌছে দেয়া হচ্ছে এইসব শিকার করা পাখি।
চলছে তাদের বাসায় পাখির মাংসের ভোজন বিলাস।
ছবিঃ পক্ষী আকবারের খাঁচা ভর্তী বন্ধী পাখি।
এসব এলাকাগুলো প্রত্যন্ত অঞ্চল হওয়ায় আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টিতে কমই আসে। তাছাড়া পাখি শিকার দণ্ডনীয় অপরাধ হলেও আইনের প্রয়োগ না থাকায় অবাধে পাখি শিকার করে যাচ্ছেন শিকারীরা।
জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান , কাছে আমাদের আবেদন যারা পাখি শিকার করছে তাদের আইনের আওতায় আনা হোক। এক্ষেত্রে আমরা সাতলা ইয়ুথ পার্লামেন্ট এর পক্ষ থেকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করবো।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন