শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬




সাতলাবাসীর প্রতি  দৃষ্টি আকর্ষন করছি . . . . . . .!!!

“সাতলা মডেল বিদ্যানিকেতন” এই ইংলিশ মিডিয়াম স্কুলটি  টিকিয়ে রাখতে  সমাজের কিছু মহৎপ্রাণ, বিত্তবান, শিক্ষিত ও সচেতন  মানুষের এগিয়ে আসার আহব্বান ও আর্থিক  সহযোগিতা কামনা করছি।

“সাতলা মডেল বিদ্যানিকেতন” এটি সাতলা নদীর পশ্চীম পাড়ে আবস্তিত। অনেক স্বপ্ননিয়ে ২০১১ সালে স্কুলটির যাত্রা শুরু হয়। কিছু সচেতন নাগরিকরা শুরুতে এর হাল ধরলেও আাস্তে আস্তে তারা পিছু পা হয়। সর্বশেষ ২০১৬ সালে স্কুলটির কর্ণধর “আখতার হোসেন হিরু” মৃত্যুবরন করলে স্কুলটি আভিভাবকহীন হয়ে পড়ে। অলিখিত ম্যানেজিং কমিটি স্কুলটির কোন দায়িত্ব নেয় নি।

বর্তমানে স্কুলটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে। শিক্ষকদের প্রায় ৫ মাসের বেতন বাকি। ছাত্র-ছাত্রীর সংখ্যা ও আস্তে আস্তে কমে যাচ্ছে। সব মিলিয়ে স্কুলটি প্রায় এক লক্ষাধিক টাকা ঋনে।

সাতলা নদীর পশ্চিম পাড়ে কোন শিক্ষা প্রতিস্টান নেই। “সাতলা মডেল বিদ্যানিকেতন”  এটি  নদীর পশ্চিম পাড়ের অহংকার। এটি আমাদের গর্ব । নদীর পশ্চিম পাড়ে আনেক ঞ্জানী-গুনি, বিত্তবান, রাজনিতীবিদ, শিক্ষিত-সচেতন নাগরিক আছে  অথচ একটা শিক্ষা প্রতিস্টানের জন্য দু-কাঠা জমি মুক্ত হস্তে দান করবে এমন মানুষের এখনো আবিরর্ভাব হয় নি। এটি আমার আক্ষেপ ! শুধু আক্ষেপ না এটি সম্রগ্র পশ্চিমপাড় বাসীর লজ্জা।

তাই সাতলাবাসির কাছে আমার আবেদন ( বিশেষ করে পশ্চিমপাড় বাসীর কাছে) আপনারা স্কুলের জন্য জমি না দ্যান অন্তত যে প্রতিস্টানটি  আমাদের আছে  (“সাতলা মডেল বিদ্যানিকেতন” ) সেটি রক্ষার্তে এগিয়ে আসুন।  যদি আমরা সাবাই মিলে দেশে-বিদেশে যারা আাছে  সম্মলিত ভাবে এক লক্ষ  টাকা  “সাতলা মডেল বিদ্যানিকেতন” জন্য সংগ্রহ করতে পারি তবে আমাদের স্কুলটি টিকিয়ে রাখতে পারবো।

আপনার আমার এই আর্থিক সহোযগিতায় শুধু স্কুলটি টিকে থাকবে না। সূচনা হবে আপনার আর আমার সন্তানের একটি সুন্দর ভবিষাৎ।

তাই দাবি একটাই “ আমাদের স্কুল আমরাই টিকিয়ে রাখবো” এই শিরোনামে  সাতলাবাসির কাছে এই লেখাটি শেয়ার করে পৌছে দি।


সাতলা মডেল বিদ্যানিকেতন ফেইসবুক পেইজ  https://web.facebook.com/satlaniketon/
আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন